জেলা প্রতিনিধিঃ বিশ্বজুরে মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবিলার পাশাপাশি সাম্প্রতিক অতি বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় নদী-ভাঙ্গন সহ মানিকগঞ্জ জেলার চারটি উপজেলার ত্রিশটি গ্রামের প্রায় বিশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পরেছে। বন্যায় প্লাবিত মানুষগুলো তাদের গৃহপালিত পশুপাখি নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই মহামারি দূর্যোগ কালীন সময়ে বন্যাকবলিত অঞ্চলের হতদরিদ্র মানুষদের মাঝে ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছেন।
আজ শনিবার মানিকগঞ্জ জেলার ১ আসনের (শিবালয়, ঘিওর ও দৌলতপুর) এম পি নন্দিত জননেতা ও জাতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় তার নির্বাচনী এলাকা শিবালয় উপজেলার ১-নং তেওতা ইউনিয়ন পরিষদ ও শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পানিবন্দি হয়ে পরা অসহায় হত দরীদ্র মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ-সামগ্রী বিতরণ শুরু করেন।
এ সময় শিবালয় উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব পি এম রুহুল আমিন রিমন, সহকারী কমিশনার ভূমি জনাব মোঃ জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব লালন ফকির সহ আওয়ামীলীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


