বরগুনাতে বাস-মাহিন্দ্রর মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত

বরগুনা প্রতিনিধি : বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল-কুয়াকাটা সড়কের মানিকছড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, তালতলী থেকে বগী বাজারগামী একটি মাহিন্দ্র আমতলীর মানিকছড়িতে পৌঁছলে বরিশাল থেকে কুয়াকাটাগামী আল্লাহর দান নামে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রর ছয় যাত্রী নিহত হন। আহত হন পাঁচজন। নিহতদের আমতলী থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের মধ্যে আমতলীর তারিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক সালমা আক্তার (৩৫), বগী এলাকার শানু হাওলাদার (৪০) ও চান মিয়ার (৫৫) নাম জানা গেছে। নিহদের মধ্যে তিন মাস বয়সি একটি শিশুও রয়েছে। তার মাকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শিশুটি ও অপর একজন বয়স্ক ব্যক্তির নাম জানা যায়নি। আহতরা সবাই মাহিন্দ্রর যাত্রী। তাদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।