বরগুনায় ১১ টি গরু সহ ৩ চোর আটক

মো.মিজানুর রহমান নাদিম, বরগুনা প্রতিনিধি: বরগুনায় ১১ টি গরুসহ ৩ চোর আটক করেছে এলাকাবাসী । জানা গেছে, বরগুনা সদর উপজেলার ১০ নং ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরের নেতৃত্বে ১১টি গরুসহ ৩ চোরকে এলাকাবাসী আটক করে । ঘটনাটি ঘটে, ১৯ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে  বরগুনা সদর উপজেলার ১০ নং নলটোনা ইউনিয়নের গর্জন বুনিয়া গ্রামে।
পুলিশ জানায় ,সকালে  চোরাকারবারীরা গরু নিয়ে যাওয়ার পথে স্থানীয়রা আটক করে পরে আমাদেরকে ফোন দিলে ঘটনাস্থল থেকে ১১ টি গরু সহ ৩ চোরকে গ্রেফতার করা হয়।