বরগুনার আমতলীতে বাসের সঙ্গে সংঘর্ষে মাহেন্দ্রর ৭ যাত্রী নিহত

মো:মিজানুর রহমান বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে আল্লাহর দান বাসের সঙ্গে ইঞ্জিনচালিত স্থানীয় যান মাহেন্দ্রর সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তথ্য জানা গেছে। নিহত ব্যক্তিরা সবাই মাহেন্দ্রর (তিন চাকার যান) যাত্রী। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, আজ সকালে আমতলীর মানিকঝুড়ি এলাকায় বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষ হয়। ৭ জন ঘটনাস্থলে মারা গেছেন। সবাই মাহেন্দ্রতে ছিলেন। নিহত ব্যক্তিদের মধ্য নারী ও শিশু রয়েছে। চারজনের নাম জানা গেছে। তাঁরা হলেন ছানু মিয়া (৪৫), চান মিয়া (৪০) সালমা আকতার (২৫) হানিফ মাদবর (৩৮) প্রমুখ। নিহত এবং আহতদের মধ্যে শিক্ষিকা ছালমা বেগম ব্যতীত সবার ঠিকানা তালতলী এবং আশেপাশে বলে জানা গেছে।