এইচ এম কাওসার মাদবর বরগুনা প্রতিনিধি: বরগুনা পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের পাথরঘাটা প্রতিনিধি জাকির হোসেন এর উপর হামলার দুই আসামিকে কারাগারে প্রেরণ।
আজ (২৮ এপ্রিল) আসামিরা পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক ২ ও ৩নং আসামি রিয়াজ, সোনা মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এ সময় অপর ৭ আসামিকে জামিন দেয়া হয়।
ঘটনার বিবরনে জানাযায়, গত (২৩ এপ্রিল) মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জাকির খানের বড় ভাই হায়দার আলী খানের কবলাকৃত জমি দখলের উদ্যেশ্য সিমানার পিলার উত্তলন করতেছিলেন তার চাচাতো ভাই আবদুল কাদের খান ও তার সহোযোগীরা। এ সময় হায়দার খান বাধা দিলে তার উপর অনাকাঙ্ক্ষিত হামলা চালায়।
গত (২৪ এপ্রিল) তার বড় ভাই হায়দার খান বাদী হয়ে ৯জনকে আসামি করে পাথরঘাটা থানায় একটি মামলা ধায়ের করেন।
হামলার ঘটনা সাংবাদিক জাকির খান মুঠোফোনে ভিডিও ধারন করতে থাকেন। এসময় কাদের ভিডিও ধারন দেখে ফেললে কাদের খান সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেয়ার চেস্টা করে ব্যার্থ হন। পওে কাদের ও তার সহযোগীরা ধারালো ছ্যানা, শাবল, লাঠি, ছোটা দিয়ে এলোপাথারি পিটিয়ে কুপিয়ে সাংবাদিককে জখম করে।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সের চিকিৎসক জিয়াউল হক বলেন, আহত সাংবাদিককে গত ২৩ এপ্রিল পাথরঘাটা হাসপাতালে ভর্তি করা হলে আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আরো জানান, সাংবাদিকের মাথায় ধারালো অ¯্ররে কাটাজখম ও ডান কাদে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ঘটনার পর পর পাথরঘাটায় কর্মরত গণমাধ্যমকর্মীরা হাসপাতালে ছুটে যান। পাথরঘাটা থানা অফিসার্স ইনচার্জ (ওসি) হানিফ শিকদারসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে আহত সাংবাদিকের খোঁজ নেন।
এদিকে সাংবাদিক জাকির হোসেন খানের ওপর এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পাথরঘাটায় কর্মরত গণমাধ্যমকর্মীরা মানববন্ধন করেন।


