এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকে: বরগুনার পাথরঘাটায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। গত রোববার বিকেলে চরদুয়ানী নৌ ফাড়ির সদস্যরা বলেশ্বর নদ থেকে ওই ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে।
চরদুয়ানী নৌ পুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও এসআই আবদুর রাজ্জাক বলেন, চলতি ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ শিকারে প্রস্তুতি, আহরণ, ক্রয়, বিক্রয়, মজুদ ও পরিহন নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা অমান্য করায় পাথরঘাটার বলেশ্বর নদ থেকে কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকারের দায়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। পরে জব্দ করা জাল ওই দিন সন্ধ্যায় চরদুয়ানী লঞ্চঘাটে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।


