এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকে: একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই ছোট্ট একটি কথা বিভিন্ন সামাজিক মাধ্যমে ও বিভিন্ন সড়কের আশপাশে দেয়ালে ফেস্টুন ও ব্যানার লেখা থাকে। এটা শুধু ফেস্টুন ও ব্যানার ও দেয়ালি সীমাবদ্ধ থাকে, বিভিন্ন সামাজিক সংগঠন দুর্ঘটনা নিয়ে সামাজিক প্রোগ্রাম করে থাকেন, থাকে না গাড়ি চালক ও হেলপার এর মাঝে । এমনি এক দুর্ঘটনা ঘটে গেছেন। বরগুনা জেলার বেতাগী উপজেলায়, বেতাগী টু বরগুনা সড়কের বঙ্গবন্ধু ও কাজির হাট সড়কের মাঝে বরাবর স্থানে। অদ্যকার বেলা ১২.৩০ মিনিটে বরগুনা থেকে ছেড়ে আসা সত্তার পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলে একজন নিহত হয়। আহতদেরকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে। কর্মরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। নিহত দুজন হলেন বেতাগী উপজেলার ৬ নং কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী গ্রামের এর স্থানীয় বাসিন্দা। আব্দুল আজীজ সিকদার ও হানিফ আকন।
পুলিশ ও স্থানীয়রা বলেন আজকের সড়ক দুর্ঘটনায় লিটন আকন ও হানিফ আকন বাবা ও ছেলে। মটরসাইকেল ড্রাইভার লিটন কে উন্নত চিকিৎসার জন্য বরিশালে শেরে বাংলা মেডিকেল কলেজ প্রেরন করা হয়েছে।
এদিকে ঘাতক বাস ও বাস ড্রইবার কে বেতাগী থানার ঝোপখালী নামক স্থান থেকে পুলিশ স্থানীয় লোকজনের সহয়তায় আটক করে। বাস ড্রইবারের নাম মিন্টু মিয়া পিতা: আলম মিয়া । গ্রাম: ২নং খেজুর তলা ইউনিয়ন, বরগুনা সদর থানা।
এদিকে বেতাগী উপজেলার ওসি মামুনুর রশিদ সাহেব দুজনার মৃত্যু নিশ্চিত করেছেন।


