বরগুনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারধর ও অলিখিত কাগজে জোর পূর্বক স্বাক্ষর নেয়ার অভিযোগ।

বরগুনা প্রতিনিধি :বরগুনার বেতাগীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারধর ও অলিখিত কাগজে জোর পূর্বক স্বাক্ষর নেয়ার অভিযোগ পাওয়া গেছে।এলাকা সূত্রে জানা যায়, বরগুনা জেলার বেতাগী উপজেলার ৬নং কাজিরাবাদ ইউনিয়নের কাজিরাবাদ গ্রামের মৃত আছমত আলীর ছেলে  মোঃ কাদের(৪৫)মিয়াকে একই এলাকার মৃত কদম আলীর ছেলে মোঃ আতাহার (৫০),মোঃ আতাহার মিয়ার ছেলে মোঃ মিলন(৩০) এবং মোঃ  সোহাগ (২৫)গত ২৪/০৮/২০১৮ খ্রী তারিখ শুক্রবার বেলা ১১টার সময় কাদের মিয়া  নিজ চাষরোপিত জমির ধান কেটে প্রতিপক্ষের বাড়ীর পাশ আসার সময় অনর্থক তর্কের সৃষ্টি করে এলোপাথারী পিটাতে থাকে এবং গলায় ধারালো দা ঠেকিয়ে জোর পূর্বক ৪ খানা অলিখিত রেফ কাগজে স্বাক্ষর নেয়। ঘটনার খবর পেয়ে  আহত মোঃ কাদের মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে ঐ দিন  বিকেলে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কাদের মিয়া জানান, ঘটনার দিন আমি ধান কেটে আতাহার মিয়ার বাড়ীর পাশ দিয়ে যাওয়ার সময় আতাহার এবং তার দুই ছেলে মিলন ও সোহাগ আমার গতিরোধ করে আমার সাথে অনর্থক তর্কের সৃষ্টির এক পর্যায় আমাকে এলোপাথারী কিল,ঘুষি,লাথি মারতে থাকে। আতাহার আমাকে জুতা দিয়া পিটায়। মিলন আমাকে কাফলা কচা দিয়া পিটায় আর সোহাগ আমার গলায় ধারালো দা ঠেকিয়ে অন্যান্যদের সহযোগিতায় ৪টি অলিখিত রেফ কাগজে জোর করে স্বাক্ষর নেয়ার চেষ্টা করে।আমি স্বাক্ষর দিতে অস্বীকার করলে আমার তলপেটে আতাহার আঘাত করে  মিলন আমার পুরুষাঙ্গ ধরে টান দেয় আর সোহাগ আমার অন্ডকোষ চেপে ধরে জোর করে আমার কাছ থেকে স্বাক্ষর নেয়।এরপর আমার ডাক চিৎকারে সাড়া দিয়ে  স্থানীয়রা আমাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।মারামারির পর আতাহার,মিলন এবং সোহাগ আত্মগোপন করায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মোঃ কাদের মিয়ার পক্ষ থেকে কোনো মামলা কিংবা অভিযোগ দায়ের করা হয়নি।