সরেজমিনে গিয়ে দেখা গেছে,উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের দক্ষিণ কাকচিড়া গ্রামের চৌদ্দঘরের মূল
সড়কটি দীর্ঘদীন যাবত বেহাল অবস্থায় পড়ে রয়েছে। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে।এই রাস্তাটি দিয়ে বিভিন্ন জায়গায় খুব সহজে যাতায়াত করা যায়। এ রাস্তা দিয়ে শতশত রিকাশা, ভ্যান, ইাজবাইক, ভডভডি, নসিমন, করিমন, সিএনজি, গরুরগাড়ি ও কোম্পানীর পিক-আপ ভ্যানসহ বিভিন্ন রকমের মোটরযান চলাচল করে।
স্থানীয়রা জানান,রাস্তাটি দিয়ে প্রতিদিন মানুষ চলাচল করে।দক্ষিণ কাকচিড়া গ্রামে সাপ্তাহিক দুই দিন বাজার বসে।গ্রামের কোনো মানুষ যদি খুব গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত এম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ে।উপজেলার সাথে যোগাযোগের একমাত্র রাস্তা হওয়ায় অত্যন্ত জন গুরুত্বপূর্ণ এ রাস্তাটি।
ডৌয়াতলা ইউপি চেয়ারম্যান মো.মিজানুর রহমান মিজান বলেন, এ রাস্তা দিয়ে সর্বনিম্ন ২০ গ্রামের মানুষ চলাচল করে প্রতিনিয়ত।দক্ষিণখান গ্রামের আশপাশে প্রাইমারি স্কুল হাইস্কুল রয়েছে।


