বরগুনায় শ্রমিকলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আজ

মো মিজানুর রহমান নাদিম বরগুনা প্রতিনিধিঃ  বরগুনায়   শ্রমিকলীগের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ পালিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টায় দলীয় কার্যালয় কেক কেটে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবির 

উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মৃধা, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য এস এম মশিউর রহমান শিহাব
জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান মহারাজ, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু , বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ অলিউল্লাহ অলি,  ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব আজিজুল হক স্বপন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ৭ নং সরষামুরী ইউনিয়নের চেয়ারম্যান ইমাম হাসান শিপন জমাদ্দার,জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য নাহিদ মৃধাসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিদ্দিক স্মৃতি মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা করেন শ্রমিক লীগের নেতৃবৃন্দরা।