স্টাফ রিপোর্টার: বরগুনা সদর উপজেলার ১৪ নং পূর্ব গুদিঘাটা নুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভুয়া শিক্ষার্থীদের নামে উপবৃত্তির তালিকা তৈরী, উপবৃত্তির টাকা উত্তোলন,বিতরন, উপবৃত্তি ও স্লীপ গ্র্যান্টের টাকা, বই বিক্রীর টাকা আত্মসাতসহ বিভিন্ন প্রকার দুর্নীতি ও অনিয়মের দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে এবং সরকারী কর্মচারী তথা বিভাগীয় তদন্তকারী কর্মকর্তা কর্তৃক সরকারী টাকা আয় ব্যয়ের হিসাব নিকাশ সংক্রান্ত রেকর্ডপত্র ও দালিলিক প্রমানাদি গোপন করে, মোটা অংকের ঘুষ গ্রহন পূর্বক দায়িত্বে অবহেলা,ক্ষমতার অপব্যবহার,স্বজনপ্রীতি, দুর্নীতির আশ্রয় গ্রহন পূর্বক উধ্বর্তন কর্তৃপক্ষের নিকট সত্য ঘটনা ধামাচাপা দিয়ে সরকারী টাকা আত্মসাতের প্রমান লোপাট করে মিথ্যা,ভিত্তিহীন,মনগড়া,কাল্পনি
এ প্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৩৮.০০.০০০০.১০৭.১৭.০৩.১৪-১৩৫১ নং স্বারকে ২৫/১০/২০১৬ তারিখ তথ্য সরবরাহের জন্য বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশ ক্রমে উপজেলা শিক্ষা অফিস থেকে বিদ্যালয়ের ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত শিক্ষার্থীদের উপবৃত্তির তালিকা ০২/১১/২০১৬ তারিখ ৭০৭ নং স্বারকে আবেদনকারী আবুল হাসান বেল্লালকে ডাকযোগে সরবরাহ করা হয়। তালিকা হাতে পেয়ে আবুল হাসান বেল্লাল যাচাই বাছাই করে ভুয়া শিক্ষার্থীদের নামে উপবৃত্তির টাকা উত্তোলন পূর্বক আত্মসাতের প্রমান পেয়ে গত ০৪/০১/২০১৬ তারিখ দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃআবুল হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মনির হোসেেন ও বিদ্যালয় ব্যবস্থা কমিটির সভাপতি মোঃ আমির হোসেনসহ অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দায়ের করেন।এর অনুলিপি বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর প্রেরন করা হলে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। এরইমধ্যে ১৪ নং পূর্ব গুদিঘাটা নুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)মোঃ আবুল হোসেন অন্যন্যাদের কুপরার্মশে আবুল হাসান বেল্লালসহ ৩ জনকে আসামী করে গত ১১/১২/২০১৬ খ্রি: তারিখ বরগুনার দ্রুত বিচার আদালতে ২০১/১৬ নং মামলা দায়ের করে যা বরগুনা থানার মামলা নং ৪২, জিআর নং ৬৭২/১৬ তাং ৩০/১২/২০১৬ তে রুপান্তরিত হয়। এ মামলা থেকে আবুল হাসান বেল্লাল, বেকসুর খালাস পেয়েছেন। এরপর আবুল হাসান বেল্লাল আরও কিছু তথ্য চেয়ে জেলা ও উপজেলা শিক্ষা অফিসে আবেদন করেছিলেন। কিন্তু তথ্য না পেয়ে আপীল ও তথ্য কমিশনে ৯৭/১৭,৯৮/১৭,৯৯/১৭ এবং ১০০/২০১৭ নং অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগ শুনানীতে প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেনকে তথ্য অধিকার আইন ২০০৯ লংঘনের জন্য ৫ হাজার টাকা জড়িমানা করে তথ্য কমিশন। এবং ৪টি অভিযোগে উল্লেখিত তথ্য সরবরাহের জন্য সকলকে নির্দেশ দেয়া হয়। এদিকে দুদকে দায়েরকৃত আবুল হাসান বেল্লালের অভিযোগটি দুদকের প্রধান কার্যালয়ের যাচাই-বাছাই কমিটি কর্তৃক গত ২৬/০৯/২০২১৬ তারিখ দুদক/অভি:যাচাই-বাছাই /৩৫২২০১৭/২৯১০৭ নং স্বারকে অনুসন্ধানের জন্য গ্রহন করা হয়। অভিযোগটি অনুসন্ধানের জন্য দুদক,প্রকা,ঢাকার স্বারক নং দুদক/৬১/২০১৭/(অনুঃ ও তদন্ত-২)/বরগুনা/৩২৬১৫ তাং ৩০/১০/২০১৭, দুদক, বিকা,বরিশালের স্বারক নং ০৪.০১.০৪০০.৭৪১.০১.০১৯.১৭.১২৩ তাং ১১/০২/২০১৮ এবং দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর ই/আর নং ২২/২০১৭ মূলে উপ সহকারী পরিচালক মোঃ আরিফ হোসেন কর্তৃক অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়। দুদকের এ কর্মকর্তা ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সকল,সহকারী উপজেলা শিক্ষা অফিসার গুদিঘাটা ক্লাষ্টার সকল,১৪ নং পূর্ব গুদিঘাটা নুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক,ব্যবস্থাপনা কমিটির সভাপতি, অগ্রণী ব্যাংক বরগুনা শাখার উপবৃত্তি বিতরনকারী সিনিয়র অফিসার সকল এবং ব্যাংকের সাবেক ৩ জন ব্যবস্থাপক মোঃগোলাম মোস্তফা,মোঃ মোক্তার হোসেন, এবং মোঃ জুলহাস মিয়াকে দুদকের পটুয়াখালী কার্যালয়ে পর্যায়ক্রমে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে তথ্য চেয়ে চিঠি ইস্যু করেন।
আবুল হাসান বেল্লাল দুর্নীতির সুনির্দিষ্ট আরো কিছু তথ্য প্রমান বের করার জন্য গত ০৪/০২/২০১৮ এবং ১২/০২/২০১৮ তারিখ অগ্রণী ব্যাংক বরগুনা শাখা থেকে ৯টি সরকারী বিদ্যালয়ের উপবৃত্তির অর্থ বাস্তবায়নকৃত কাগজপত্র চেয়ে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ সচিব মুর্শ্বেদা জামান এর নিকট ৩টি পৃথক তথ্য প্রাপ্তির আবেদন করেছিলেন। মন্ত্রনালয় থেকে ২৭/০২/২০১৮ তারিখে ৫৩.০০.০০০০.২৩৪.১১.০০১.১৮.৫১ নং স্বারকে এবং ২০/০২/২০১৮ তারিখে ৫৩.০০.০০০০.২৩৪.১১.০০১.১৮.৪৪ নং স্বারকে আবেদনকারীর চাহিত তথ্য সরবরাহের জন্য অগ্রণী ব্যাংক লিমিটেড ঢাকার উপমহা ব্যবস্থাপক সুস্মিতা মন্ডলকে নির্দেশ দেয়া হয়। সুস্মিতা মন্ডল মন্ত্রনালয়ের নির্দেশ ক্রমে অগ্রণী ব্যাংক বরগুনা শাখার ব্যবস্থাপক মোঃ শাহজাহানকে তথ্য সরবরাহের নির্দেশ দেন। ব্যবস্থাপক শাহজাহান ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ সফিকুল ইসলাম,মোঃ মিজানুর রহমান এবং আলী হোসেনকে তথ্য সরবরাহের নির্দেশ দেন।দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর উপ সহকারী পরিচালক মোঃ আরিফ হোসেন কর্তৃক অনুসন্ধান শেষে গত ২৬/০৬/২০১৮ খ্রি: তারিখ ৮৫১ নং স্বারক এবং ই/আর-২২/২০১৭ মূলে অনুসন্ধান প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন,বিভাগীয় কার্যালয়,বরিশালের মাধ্যমে স্বারক নং ৪৯৯ তাং ০৯/০৭/২০১৮ খ্রি: তারিখে দুদকের প্রধান কার্যালয়ে প্রেরন করা হয়। এরপর দুর্নীতি দমন কমিশনের সেগুন বাগিচার প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত -২, বরিশাল এর উপপরিচালক মোঃ খায়রুল হুদা গত ০৬/০৯/২০১৮ খ্রিঃ তারিখ দুদক প্রধান কার্যালয়ের স্বারক নং ০৪.০১.০৪০০.৬৫৩.০১.০৬১.১৭.
অভিযোগের বিষয়টি বিভাগীয় তদন্তের জন্য ইতিপূর্বে বরগুনা জেলা প্রাথমিক শিক্ষা অফিস এবং বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস বরিশাল কর্তৃক নিন্ম লিখিত ব্যক্তিদেরকে সদস্য করে পৃথক ৪টি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল-:
(ক) খোকন চন্দ্র মালাকর উপজেলা শিক্ষা অফিসার বামনা,বরগুনা -আহবায়ক,মোঃ গোলাম হায়দার সহকারী উপজেলা শিক্ষা অফিসার পাথরঘাটা,বরগুনা সদস্য, মোঃ কামরুজ্জামান রেজা সহকারী উপজেলা শিক্ষা অফিসার বেতাগী,বরগুনা। এ তদন্ত কমিটি তদন্ত করে কোন তথ্য উদঘাটন করা সম্ভব হয়নি বলে দাবী করে প্রতিবেদন দাখিল করেন। এরপর আবেদনকারী কর্তৃক পুনরায় অভিযোগের প্রেক্ষিতে (খ) মোঃ মজিবুর রহমান উপজেলা শিক্ষা অফিসার আমতলী,বরগুনা আহবায়ক, মোঃ কামরুজ্জামান রেজা সহকারী উপজেলা শিক্ষা অফিসার বেতাগী,বরগুনা সদস্য,রিপন মন্ডল সহকারী উপজেলা শিক্ষা অফিসার তালতলী,বরগুনাকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এ তদন্ত কমিটি তদন্ত করে লিখেছেন অভিযোগটি সম্পুর্ন মিথ্যা,ভিত্তিহীন,মনগড়া, কাল্পনিক,উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানী মূলক।

এরপর আবেদনকারী কর্তৃক পূনরায় (ক) এবং (খ) ব্যক্তিদের প্রতিবেদনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে (গ) মোঃ জাহাঙ্গীর আলম পিটিআই সুপার,বরগুনাকে তদন্তের দায়িত্ব দেয়া হয়। তিনি অভিযোগের স্বপক্ষে সত্য মর্মে প্রতিবেদন দাখিল করেন। এবং (ঘ) মোল্যা ফরিদ আহমেদ, পিটিআই সুপার পিরোজপুর-আহবায়ক, মোঃ রুহুল আমীন উপজেলা শিক্ষা অফিসার মঠবাড়িয়া,পিরোজপুর সদস্য, মোঃ লৎফর রহমান উপজেলা শিক্ষা অফিসার, পটুয়াখালী সদরকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এ তদন্ত কমিটি গত ১৫/০৫/২০১৮ খ্রি: তারিখ পিটিআই/পিরোজ/১৪৬ নং স্বারকে এস এম ফারুক বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, বরিশাল বরাবরে মূল অভিযোগের স্বপক্ষে যে প্রতিবেদন দাখিল করেছিলেন তাতে অভিযোগের সত্যতা প্রমানিত হয়। ফলে শিক্ষা কর্তৃপক্ষ,অগ্রনী ব্যাংক বরগুনা শাখার উপবৃত্তি বিতরনকারী কর্মকর্তা,সকল বিদ্যালয়ের শিক্ষকরাও দুর্নীতির জালে জড়িয়ে যাওয়ার ভয়ে আবুল হাসান বেল্লালকে বিষয়টি নিষ্পত্তির প্রস্তাব দেয়া হয়। কিন্তু আবুল হাসান বেল্লাল নিষ্পত্তির প্রস্তাব প্রত্যাখান করলে সকল ১১টি বিদ্যালয়ে শিক্ষক,উপজেলা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং অগ্রণী ব্যাংকের কর্মকর্তাগন একত্রিত হয়ে আবুল হাসান বেল্লাল ও তার সহকর্মি মোঃ নিয়ামুল হাসান নিয়াজকে আসামী করে বরগুনা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি, কোরক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম লিটন(৪৫)কে বাদী বানিয়ে বরগুনা থানার মামলা নং ১১ তা ০৯/০৫/২০১৮,জিআর ২৮৬/১৮ দায়ের করান। ২৪/০৭/২০১৮ তারিখ বরগুনার বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে.চর চরক গাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কথিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন(৪৫)কে বাদী বানিয়ে গত ২১/০৭/২০২৮ খ্রী: তারিখ সিআর -৫৩০/১৮ নং মামলা দায়ের করান। অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবুল হাসান বেল্লাল বলেন,ভুয়া শিক্ষার্থীদের নামে উপবৃত্তি ও স্লিপের টাকা কাজ না করিয়ে আত্মসাত করার ঘটনায় আমি দুদকে এবং বিভাগীয় তদন্তের আবেদন করি। এরপর থেকে শিক্ষক,শিক্ষা কর্তৃপক্ষ,অগ্রনী ব্যাংক বরগুনা শাখার কর্তৃপক্ষ, কুচক্রী মহল ও রাজনৈতিক কতিপয় প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় আমার দায়েরকৃত সরকারী অর্থ আত্মসাত এবং দুর্নীতি থেকে বাচঁতে কতিপয় শিক্ষকরা বাদী হয়ে আমাকে ও আমার সহকর্মি মোঃ নিয়ামুল হাসান নিয়াজকে আসামী করে একেরপর এক হয়রানী মূলক মিথ্যা মামলা দিয়ে আসছে। আমি ইতিপূর্বে দুদকের প্রধান কার্যালয়ে স্বপ্রণোদিত তথ্য প্রকাশ(সুরক্ষা প্রদান)আইন ২০১১ অনুযায়ী আইনগত সহায়তা পাওয়ার আবেদন করেছি।মামলার বাদী দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালীর উপ সহকারী পরিচালক মোঃ আরিফ হোসেন বলেন,প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেস্টা চলছে। তদন্ত অব্যহত আছে।
আসামীদের সাথে যোগাযোগ করে বক্তব্য নেয়ার চেস্টা করা হলে সম্ভাবত মামলার খবর পেয়ে আত্মগোপন করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


