মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি: বরগুনার হরিণের মাংস, চামড়া ও হরিণের মাথা জব্দ করেছে কোস্টগার্ড। আজ ভোর রাতে পাথারঘাটার বলেশ্বর নদীর রুহিতার খাল এলাকা থেকে এসব জব্দ করে তারা। এ সময় হরিণ শিকারি চক্রের সদস্যরা পালিয়ে যায় বলে দাবী কোষ্টগার্ডের।
কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশন কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে সুন্দরবন থেকে হরিণ শিকার করে একটি চক্র হরিণের মাংসসহ বিভিন্ন সামগ্রী নিয়ে বলেশ্বর নদীতে অবস্থান করছে।
এ সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পাথরঘাটা ষ্টেশনের একটি টিম সেখানে অভিযান চালায়, এ সময় বলেশ্বর নদীর রুহিতার খাল এলকায় একটি ট্রলারকে সন্দেহ করে কাছে যাওয়া শুরু করলে ট্রলারে থাকা বেশ কয়েক জন ট্রলার থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। পরে ট্রলারটিতে তল্লাসি করে ৩০ কেজি হরিণের মাংস, ২ টি চামড়া ও ২ টি হরিণের মাথা জব্দ করে তারা। পরে বেলা ১২ টায় পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে কোষ্টগার্ড পাথরঘাটা ষ্টেশনের বোর্ড টার্মিনালে হরিণের মাথা ও মাংস কেরোশিন দিয়ে আগুনে
পুরিয়ে ফেলা হয়।


