এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকে: অামতলী উপজেলার ছুরিকাটা সঃ প্রঃ বিদ্যালয়ে (২৪ সেপ্টেম্বর) সোমবার সকাল ১১:০০ ঘটিকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম দেলওয়ার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট অানসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোঃ কামাল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন অামতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান ও অামতলী থানা ভার প্রাপ্ত কর্মকর্তা অালাউদ্দিন মিলন। উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি উন্নায়ন ব্যাংক এর ব্যাবস্তাপক জি এম অাসরাফুজ্জামান ও ছুরিকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন সুলতানা।
সমাবেশে উপজেলার ২০০ জন সদস্য অংশ নেন


