এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকে: বরগুনায় আনন্দ র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, দোয়া মোনাজাত ও সমাবেশের মধ্যে দিয়ে জাতীয় শ্রমিক লীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আনন্দ র্যালির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ মোঃ জাহাঙ্গীর কবীর।
এরপর জেলা শ্রমিক লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লার নেতৃত্বে আনন্দ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাত শেষে জেলা শ্রমিক লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লার সভাপতিত্বে শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা ও পৌর কাউন্সিলর রইসুল আলম রিপন, জেলা শ্রমীক লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান জামালসহ শ্রমিক নেতৃবৃন্দ।


