বরগুনা স্থায়ী  বাঁধ নির্মাণের দাবিতে  মানববন্ধন

বরগুনা প্রতিনিধি ঃ নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী সুরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার বেলা এগারটায় সদর উপজেলার নলী বন্দরে বিষখালী নদীর তীরে এ কর্মসুচি পালিত হয়।
মানবন্ধনে নলী বন্দর, সাপা ও ইটবাড়িয়া এলাকার সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন। এসময় সমাবেশে বক্তৃতা করেন ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু, বরগুনা জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি ইমরুল কায়েসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তারা বলেন, ঐতিহ্যবাহী নলী বন্দরের সবকিছু বিষখালীর ভাঙনে বিলীন হয়েছে। হাজার হাজার একর কৃষি জমি,বসতি থেকে শুরু করে মসজিদ মাদ্রাসা বিদ্যালয় কলেজ থেকে শুরু করে দীঘি ও পাউবোর স্থাপনা সবকিছুই নদীগর্ভে হারিয়ে গেছে। ভাঙনের কারণে বারবার স্থানাস্তর করেও বাজারের শেষ রক্ষা হয়নি। এখন যে অবস্থা আচিরেই নলী বন্দরের বাজারটিও ভাঙনের বিলীন হওয়ার উপক্রম হয়েছে শীঘ্রই মানুষের বসতি, ব্যবসা প্রতিষ্ঠান ও জীবন রক্ষায় নলী বন্দর ও আশপাশের এলাকার ভাঙন প্রতিরোধে স্থায়ী সুরক্ষা বাঁধ নির্মাণে সরকারে কাছে দাবি জানিয়েছেন ওই এলাকার বাসিন্দারা।
বরগুনা জেলা পানি উন্নয়ন বোর্ডের পাউবো জেলা নির্বাহী প্রকৌশলী  দীপক রঞ্জন দাস  দৈনিক অধিকার কে বলেন,  এর ব্যাপার আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা সাথে কথা বলেছি। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। খুব অল্প সময়ের মধ্যে একটা সঠিক রেজাল্ট আমরা পাব বলে আশা ব্যক্ত করেন।