বরগুনা ১- আসনে নৌকার মাঝি হলেন ধীরেন্দ্রনাথ শম্ভু

এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকেঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেয়া শুরু করেছে আওয়ামী লীগ।

রোববার সকাল সাড়ে ১০ টায় ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ চিঠি দেয়া শুরু হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বেশীরভাগ আসনে আগেই দলীয় প্রার্থী চূড়ান্ত করে রেখেছিল আওয়ামী লীগ। বিভিন্ন গোয়েন্দা সংস্থার ও প্রতিষ্ঠানের জরিপ ও তৃণমূলের মতামত নিয়ে প্রার্থী ঠিক করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দলীয় মনোনয়ন বোর্ড। মনোনয়ন নির্ধারণে শেখ হাসিনার কথাই শেষ কথা।

সকল জল্পনা-কল্পনার শেষ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় টুংগীপাড়া খ্যাত বরগুনা  আসনের-১ নৌকার মাঝি হলেন চার বারের সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্রনাথ শম্ভু।

বরগুনা-১ আসনে ১৯৯১, ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালের এই চারটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর । আওয়ামী লীগের ১৯৯৬ সালের সরকারের সময় উপ মন্ত্রীরও দায়িত্ব পালন করেন তিনি। এ সরকারের আমলে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতিসহ একাধিক দায়িত্ব পালন করেছেন।