বরগুনা-১ আসনে বিএনপির প্রার্থী মতিয়ার রহমানের মনোনয়নপত্র বাতিল

মো.মিজানুরর রহমান নাদিম বরগুনা প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী-তালতলী) আসনে বিএনপি মনোনীত সাবেক দুই বারের সংসদ সদস্য আলহাজ্ব মো. মতিউর রহমান তালুকদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

একটি মামলায় সাজার কথা উল্লেক করে বরগুনা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কবীর মাহমুদ আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বরগুনা -১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মতিয়ার রহমান তালুকদারের মনোনয়ন পত্র বাতিল করেন।

এই আসনে ১০ জন প্রার্থীর ৯ জনের মনোনয়নপত্র চূড়ান্ত করেছেন রিটার্নিং কর্মকর্তা।

উল্লেখ্য, মতিউর রহমান ছাড়াও ওই আসনে বিএনপির আরেক প্রার্থী হলো জেলা বিএনপি সভাপতি নজরুল মোল্লা।