এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকে: বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে দু’জনকে মনোনয়নের চিঠি দেয়া হয়েছে জেলা আওয়ামী লীগের দুই প্রভাবশালী নেতাকে।এর মধ্যে একজন হলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমানসহ চারবারের এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। আরেকজন হলেন বরগুনা জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক, সাবেক জেলা পরিষদ প্রশাসক ও বরগুনা চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর কবীর উভয়ের কাছ থেকেই মনোনয়নপত্র প্রত্যাহার ফর্মে সই রেখে দেয়া হয়েছে।
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘দলের বিদ্রোহী প্রার্থী ঠেকাতেই এই কৌশল গ্রহণ করা হয়েছে। শুধু বরগুনায় নয় বেশ কয়েকটি আসনেই এভাবে মনোনয়ন দেয়া হয়েছে। তাদের কাছ থেকে মনোনয়ন প্রত্যাহার পত্রেও স্বাক্ষর রাখা হয়েছে, যাতে প্রত্যাহারের শেষ দিনে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করা সম্ভব হয়।’
দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও জাহাঙ্গীর কবির দু’জনেই নিশ্চিত করেছেন। তাদের কর্মী-সমর্থকেরাও দলীয় মনোনয়নের চিঠি ফেসবুকে দিয়েছেন।আর এ ঘটনাকে কেন্দ্র করে প্রভাশালী দুই গ্রুপের মধ্যে বিরাজ করছে টান টান উত্তেজনা, চলছে দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ।
আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন,বরগুনায় আমাদের রাজনৈতিক অভিভাবক হচ্ছেন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। আমরা জনপ্রতিনিধিরা মনেকরি তাঁর প্রতি তৃণমূল মানুষের যে আন্তরিকতা এবং ভালবাসা রয়েছে, তাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে তাকে মনোনয়ন দেয়া হলে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে।
বরগুনা আমতলী ও তালতলী উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং দলীয় নেতাকর্মীরা অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে সমর্থন জানিয়েছি মনোনয়ন প্রত্যাহার করেছি। আমাদের দাবি, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাবাহিকতা ধরে রাখার স্বার্থে এ আসনে শম্ভুকেই দলীয় মনোনয়ন দিবেন।
অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, বরগুনা হচ্ছে দ্বিতীয় গোপালগঞ্জ। এখানকার আওয়ামী লীগ খুবই শক্তিশালী। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত দশ বছরে বরগুনায় ব্যাপক উন্নয়ন হয়েছে, আরও বেশকিছু মেগা উন্নয়নমূলক কার্যক্রম চলমান আছে, যা বাস্তবায়ন হলে অল্প কিছুদিনের মধ্যেই বরগুনার চিত্র আমূল বদলে যাবে। আসন্ন নির্বাচনের বিষয়ে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা এ আসনে যাকে মনোনয়ন দিবেন, তার পক্ষেই আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। অন্য কোন বিকল্প আমাদের ভাবার সুযোগ নেই।
বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বলেন, ‘বর্তমান এমপির কোনো জনসমর্থন নেই। তাই প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারাবাহিকতা ধরে রাখার স্বার্থে এ আসনে আমাকে দলীয় মনোনয়ন দিবেন।
এর আগেই অবশ্য জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে দলের একটি অংশ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও তাকে মনোনয়ন না দেয়ার জন্য লিখিত অভিযোগ করেন।
এরপর থেকেই দলীয় কোন্দল প্রকাশ্য হয়। দফায় দফায় আলোচনা এমনকি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চেষ্টা করেও কোন্দল মেটাতে পারেননি।
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের ত্যাগী নেতা, সাবেক এমপি ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, সুদীর্ঘ বছর ধরে ক্ষমতার অপব্যবহার, দলীয় নেতাকর্মীদের অবমূল্যায়ন এবং নজির বিহীন অনিয়ম দুর্নীতি ও মাদক বাণিজ্যের কারণে বরগুনার সাধারণ মানুষ এখন অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর উপর ক্ষুব্ধ। বরগুনার মানুষ এখন পরিবর্তন চায়। বর্তমান এমপি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে মনোনয়ন দেওয়া হলে কোনো অবস্থাতেই এ আসনে আওয়ামী লীগকে জেতানো সম্ভব হবে না
সাবেক এমপি ও বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেনের এ বক্তব্যের সাথে একমত পোষণ করে বক্তব্য দিয়েছেন
জেলা যুবদলের সভাপতি জেলা ছাত্রলীগের সভাপতি সহ একই মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের অধিকাংশ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।


