জাহাঙ্গীর কবির , ধীরেন্দ্র দেবনাথ শম্ভু
বরগুনা-১ (সদর–আমতলী–তালতলী) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের তৎপরতায় অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন বর্তমান সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। দুই নেতাই দলের মনোনয়নের চিঠি পেয়েছেন।
দলীয় মনোনয়নের চিঠি নিয়ে গত ২৬ নভেম্বর জাহাঙ্গীর কবির সড়কপথে বরিশাল থেকে বরগুনার আমতলীর শাখারিয়ায় পৌঁছালে বিপুলসংখ্যক নেতা–কর্মী তাঁকে স্বাগত জানান। এরপর তিনি রাত আটটায় বরগুনায় পৌঁছান। ওই দিন সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ এবং আমতলী ও তালতলী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের নিয়ন্ত্রণ নেন জাহাঙ্গীর কবিরের সমর্থক নেতা-কর্মীরা।
২৭ নভেম্বর সাংসদ শম্ভু বরগুনায় ফেরেন। এ সময় জাহাঙ্গীর কবিরের সমর্থকেরা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেন। এতে করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকতে পারেননি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। পরে তিনি শহরের বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স মাঠে নেতা–কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন।
সাংসদ শম্ভুর ঘনিষ্ঠজন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরগুনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্বাস হোসেন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনয়নের যে চিঠি দিয়েছে, তাতে ১ নম্বরে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও ২ নম্বরে জাহাঙ্গীর কবিরের নাম রয়েছে। নেত্রী সবকিছু অবগত রয়েছেন, তিনি যাঁকেই মনোনয়ন দেবেন, তাঁরা সবাই তাঁকে নিয়েই ভোটযুদ্ধে নামবেন।
বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনোয়ার হোসেন মনোয়ার
সাংসদ শম্ভু বলেন, ‘কেন্দ্র এখানে আমাদের দুজনকে মনোনীত করেছে। যাঁকে নৌকা দেবেন, আমরা তাঁর পক্ষে কাজ করব। আমি কখনো নৌকার বিরোধিতা করিনি।


