এইচ এম কাওসার মাদবার বরগুনা থেকে: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসন থেকে বিএনপির মনোনয়ন পেলেন তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।
সোমবার (২৬ নভেম্বর) বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে মনোনয়ন পত্র তুলে দেন দলটির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
নুরুল ইসলাম মনি বিগত ১৯৮৮, ১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে বরগুনা-২ আসন থেকে তিনবার বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি এলাকার জনপ্রিয় নেতা।
নুরুল ইসলাম মনি ১৯৮৮ সালের ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে নির্বাচিত হন। পরে এরশাদ সরকারের পতন হলে ১৯৯০ সালে সংসদ ভেঙে যায়। পরে ১৯৯১ সালে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে নুরুল ইসলাম মনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তিনি সে নির্বাচনেও বিপুল ভোটে জয়লাভ করেন। পরবর্তীতে তৎকালীন বিএনপি সরকার ক্ষমতায় থাকা নির্বাচনের পর তিনি বিএনপিতে যোগদান করেন।
তিনি বরগুনা জেলা বিএনপির সভাপতিও নির্বাচিত হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রয়ারির ৮ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি। পরে ২০০১ সালে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি থেকে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত
এদিকে বিএনপি থেকে নুরুল ইসলাম মনিকে মনোনয়ন দেওয়ায় নেতা-কর্মীরা বেশ উজ্জীবিত। স্থানীয় শীর্ষ নেতারা মনে করেন নুরুল ইসলাম মনিকে মনোনয়ন দেয়ায় তারা হারানো আসনটি আবার ফিরে পাবেন বলে মনে করেন।


