বরিশালে করোনা মোকাবেলায় নিজ নিজ এলাকায় অবস্থানের আহ্বান

নিজস্ব প্রতিবেদকঃ বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে বরিশাল নগরে সব ধরনের যানবাহন চলাচলে (কিছু ব্যতিক্রম) নিষেধাজ্ঞা আরোপ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। একইসঙ্গে নগরবাসীকে এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াতে এমনকি অন্য এলাকায় বাজার করা থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে বিএমপির মিডিয়া সেলের মাধ্যমে এ বিষয় নিশ্চিত করা হয়েছে।
বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খানের বরাত দিয়ে মিডিয়া সেলে জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব আদেশ বলবৎ থাকবে। পাশাপাশি আইন অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।