বরিশালে বিভাগীয় কর্মকর্তাদের সাথে এনবিআর চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রুবেল আহমেদ, বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ ২৮ অক্টোবর,শনিবার সকাল ১০টায় বিভাগীয় ও জেলা প্রশাসন বরিশালের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিষয়ে বরিশাল বিভাগের সকল বিভাগীয় কর্মকর্তা, জেলা প্রশাসকগণ ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও পরিচালক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার, বরিশাল মোঃ আমিন উল আহসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসক, বরিশাল জসীম উদ্দীন হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর কমিশনার তাসনিমা হোসেন লুনা, কর কমিশনার কাজী লতিফুর রহমান, জেলা প্রশাসক, ঝালকাঠি মোঃ জোহর আলী, জেলা প্রশাসক, ভোলা মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরীসহ আরও অনেকে। শুরুতে প্রধান অতিথির সাথে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত এক আলোচনায় এনবিআরের চেয়ারম্যান জনাব আবু হেনা মোঃ রহমাতুল মুনিম কাস্টমস, ভ্যাট ও আয়কর ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।