বোরহানউদ্দিন প্রতিনিধিঃ টানা ১০ বার জেলার শ্রেষ্ট ওসি নির্বাচিত হওয়ার পর এবার বরিশাল বিভাগের (রেঞ্জের) শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ভোলার বোরহানউদ্দিন থানার ওসি অসীম কুমার সিকদার। সেপ্টেম্বর ২০১৮ এর মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, কমিনিউটি পুলিশিং, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং, মামলা নিষ্পত্তি, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন সহ সার্বিক কর্মকান্ডের উপর ভিত্তি করে তাকে শ্রেষ্ঠ ওসি ঘোষনা করা হয়।
৭ অক্টোবর বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বি.পি.এম তার কার্যালয়ে মাসিক অপরাধ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি ঘোষনা, সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করেন। এ সময় সভায় উপস্থিত ছিলেন, বরিশাল অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো আজাদ মিয়া, ভোলা পুলিশ সুপার মোক্তার হোসেন সহ বিভাগের ৭ জেলার পুলিশ সুপার, ওসি গণ। এদিকে ওসি অসীম কুমার বিভাগের শ্রেষ্ট ওসি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম সহ বিভিন্ন রাজ নৈতিক ও সামাজিক সংগঠন সমূহ।


