বর্জ্য দূষণে বিপন্ন  ধলেশ্বরী

মোঃ শহীদুল ইসলাম,সংবাদদাতা মানিকগঞ্জঃ অবৈধ ভাবে আকিজ টেক্সটাইল মিলস্  এর বর্জ্য ফেলার ফলে পরিবেশ ও পানি দূষণের কবলে ধলেশ্বরী নদী। মানিকগঞ্জ  শহরের বুক  চিরে  প্রবাহিত ধলেশ্বরী নদী  এক সময়ের দেশী  প্রজাতির  মাছের  ভাণ্ডার হিসাবে পরিচিত ।
আকিজ টেক্সটাইল মিলস্ এর বর্জ্য নদীতে ফেলার কারণে  পানি  দূষিত  হয়ে  দেশীয় নানা প্রজাতির মাছ  বিলুপ্ত  প্রায় ।এ নদীর পানি  ফসল উৎপাদনের  ক্ষেত্রে  শেচ কাজে কৃষকের  বড় সহায়ক।নদীর পানি  দুই  ধারের গ্রামের মানুষগুলো দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকে।
আকিজ টেক্সটাইল মিলস্ এর নিষ্কাশিত  বর্জ্যের কারণে নদীর পানি  স্বাভাবিক ভাবে  প্রবাহ হারিয়ে  ক্রমশই দুষিত হয়ে চলেছে ।ধলেশ্বরীরকে এক সময়ের জাগীর নৌ বন্দরের অন্যতম গুরুত্বপূর্ণ  নৌরুট হিসাবে  ব্যবহার করা হত। বড় বড়  স্টীমার  মাল বোঝাই  নৌকা নিয়মিত  চলাচল করত ধলেশ্বরী নদীর  বুক  চিরে । নাব্য  সংকটের  কারণে এখন আর নৌ চলাচলের কোন উপায়  নেই।
ধলেশ্বরীরকে ঘিরে নৌযান চলাচলের চিএ আজ শুধু  সৃতি।বর্ষায় এ নদীতে কিছু  পানি  থাকলেও শীতকালে  অধিকাংশ  জায়গায় জেগে  ওটে চর। ফলে বন্ধ  হয়ে যায় পানির প্রবাহ। তখন সেচের অভাবে ক্ষতিগ্রস্ত  হয় নদীর  দুই  পাড়ের হাজার  হেক্টর  কৃষি জমি ।অবশিষ্ট  কিছু পানি  থাকলেও  তা আকিজ টেক্সটাইল মিলস্ এর বর্জ্য  দূষণের কবলে দূষিত  হচ্ছে ।
 নদী পাড়ের  সাধারণ মানুষ অবিলম্বে  এই নদীর  রক্ষায়  সরকারের  উদোগ নেওয়ার দাবি  জানিয়েছেন।