বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার ভোলায়: এমপি মুকুল

আল-আমিন এম তাওহীদ ভোলাঃ ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল বলেছেন, বর্তমান আওয়ামীলীগ সরকার, ক্রীড়া বান্ধব সরকার । প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মানোন্নায়ন বৃদ্ধির লক্ষে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আজ ঘরে ঘরে শিক্ষার প্রদীপ জ¦লে উঠেছে। দরিদ্র শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছে, বিনামূল্যে বই পাচ্ছে,খেলা-ধুলার সামগ্রী সহ নানা সুযোগ-সুবিধা পাচ্ছে শিক্ষার্থীরা। আজ তিনি ভোলার দৌলতখান উপজেলার ঐতিহ্যবাহী দুই শিক্ষা প্রতিষ্ঠান সরকারি উচ্চ বালক বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৯ইং পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, যুবলীগ নেতা হামিদুর রহমান টিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক হালদার, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষার্থীরা উপস্থিত।

পরে আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলী আজম মুকুল এমপি।