বর্ষা চলছে গ্রীষ্মের গতিতে

আব্দুল আলীম, চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় সেই গ্রীষ্মের মৌসুম থেকে প্রচণ্ড গরমের আবির্ভাব। যার প্রভাব এই বর্ষার মৌসুমেও রয়ে গেছে। বর্ষাকাল তো বর্ষাকাল নয়, বর্ষাকালে উত্তাপ ও গরমে জনজীবন অতিষ্ঠ। নামে আষাঢ মাস হলেও এক ফোটা বৃষ্টির দেখা নেয়। মাঝে মাঝে আকাশে প্রচান্ড মেঘ দেখা দিলেও গুড় গুড় শব্দ পর্যন্তই যথেষ্ট।
দীর্ঘ দিন বৃৃষ্টি না হবার ফলে প্রচান্ড তাপ বেড়ে গেছে। বর্ষাকাল আসার পরে মানুষের মনে শান্তির আশা ছিলো কিন্তু গরমে একটু শান্তি পেতে মানুষকে ছুটতে হচ্ছে ঠান্ডা জুস, আইসক্রিম এবং শরবতের দোকানে।
সরেজমিন আজ সোমবার দুপুরে চৌগাছা পৌরসদরে অবস্থিত শহর সংলগ্ন ভাস্কার্য মোড়ে বাবুর শরবতের দোকানে ব্যাপক ভিড়। বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বিরাট ভিড় দেখা যায়।
দুপুরের পর থেকে শুরু হয় ভিড় চলে অনেক রাত পর্যন্ত। সব থেকে বেশি ভিড় হয় বিকালের পর। শিমুল রহমান নামের এক ব্যক্তি এ প্রতিবেদকে জানান, প্রচন্ড গরমে একটু স্বস্তি পেতে আমরা প্রায় বিকালে এই দোকানে আসি। গরমে দোকানটিতে বিকালে মোটামুটি ভালো ভিড় থাকে। সারা দেশের সব থেকে বেশি তাপমাত্রা প্রবাহিত জেলাগুলোর মধ্যে যশোরও একটি। সেই হিসাবে যশোরের চৌগাছায় তাপমাত্রা একটু বেশি। ফলে এ অঞ্চলের মানুষকে গরমে দিনের বেলায় প্রয়োজনীয় কাজ ছাড়া ঘরের বাহিরে বের হতে দেখা যায় না। বৃদ্ধদের শহর অঞ্চলে যেতে বললে গরমে কেউ যেতে রাজি হয় না। সকলেরই সৃষ্টিকর্তার কাছে আবেদন রয়ে যায় মৌসুমের প্রাপ্য বর্ষার জন্য।
ইন্টারনেটে সূত্রে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু দেশের ওপর কম সক্রিয় এবং তা উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। যার কারণে বৃষ্টিপাতের পরিমাণও কম। এদিকে রাজশাহী, রংপুর, দিনাজপুর, সৈদয়পুর, ঢাকা, টাঙ্গাইল, সিলেট চুয়াডাঙ্গা এবং যশোর অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে।