বাইডেনের সঙ্গে ঋষি সুনাকের বৈঠক

ইন্দোনেশিয়ায় আয়োজিত জি-টোয়েন্টি সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

ঋষি সুনাক যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী হওয়ার পর দুই দেশের মধ্যে এটাই প্রথম দ্বিপক্ষীয় বৈঠক বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

বুধবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জি-টোয়েন্টি সম্মেলনে দুই শীর্ষ নেতার আলোচনায় উঠে আসে রাশিয়া-ইউক্রেন ইস্যু। এ সময় রাশিয়ার সামরিক অভিযানকে অত্যন্ত বর্বোরচিত বলে আখ্যা দেন দুই নেতা। পাশাপাশি যতদিন ইউক্রেনে পুতিন সেনাদের হামলা অব্যাহত থাকবে ততদিন দেশটিকে সাহায্য করার ঘোষণা দিয়েছেন বাইডেন।