বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডো

কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা ঃ  পটুয়াখালী জেলার বাউফলে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্থ হয় ১টি ব্যবসা প্রতিষ্ঠান। ২৫জুন মঙ্গলবার সকাল ৮টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় ঘটে এ অগ্নিকান্ডের ঘটনা। স্থানীয়রা জানায়, স্থানীয় ব্যবসায়ী উজ্জল মোল্লার টিভি, ফ্রিজ ও গ্যাস সিলিন্ডারের গোডাউন থেকে আগুনের প্রথম সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশর্^বর্তী দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে নেয়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানায় এই অগ্নিকান্ডে তাদের প্রায় ৫০লক্ষ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

বাউফল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. বাহাউদ্দিন জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত্র ঘটে।