কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১৪ নং নওমালায় ইউপি সদস্য লাইজু বেগম (৩০) কে পিটিয়ে ও কিল থাপ্পর মেরে গুরুতর জখম করা হয়েছে। ২০ অক্টোবর শনিবার বিকাল ৫টায় উপজেলার নওমালা ইউপির ৬নং ওয়ার্ড হাওলাদার বাড়ী এ ঘটনাটি ঘটেছে। আহত লাইজু কে আশংঙ্কা জনক অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়েছে। লাইজু বেগম জানায় আমার স্বামী প্রায় ৬মাস আগে ইউপি সদস্য রফিকুল ইসলাম মারা যান । স্বামীর ওয়ার্ডে তিনি উপ-নির্বাচনে লড়াই করে মেম্বার নির্বাচিত হই । সদস্য নির্বাচিত হওয়ার পর ৩ দেবর আমাকে ঘরের রান্না বান্নার কাজ করার নির্দেশ দেয় আর মেম¦ারের দায়িত্ব দেবরদের উপর ছেরে দিতে বলে ।
এতে লাইজু বেগম অপারগতা প্রকাশ করলে মামুন হাওলাদার,শাহবুদ্দিন হাং ও করিম হাং, নেতৃত্বে ৪-৫ জনের একটি দল অতির্কিত ভাবে তার উপর হামলা চলায় লাঠি ও বাশের চেরা দিয়ে পিটিয়ে জখম করেন। অপরদিকে লাইজু বেগমের মেয়ে সেতু আকতার এঘটনা শুনে শ্বশুর বাড়ী থেকে সন্ধ্যার সময় মাকে দেখতে আসে। তখন মামুনের স্ত্রী তানিয়া ও করিমের স্ত্রী সোনিয়া বেগম সেতুর উপর আক্রমন করলে উভয় পক্ষের তিন জন আহত হয়। সোনিয়া ও সেতু কে রক্তাক্ত অবস্থায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে ।


