বাউফলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ড. মাসুদ

কহিনুর বাউফল(পটুয়াখালী )প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১০নং কালাইয়া বন্দর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

শনিবার সকালে অগ্নিকান্ডে ১৫টি দোকান ভস্মিভূত হলে দুপুরে তিনি ক্ষত্রিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন এবং তাদের আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

ওই সময় তিনি বলেন, বিপদ মুসিবত মু’মিনের জন্য আল্লাহ কর্তৃক নির্ধারিত ফয়সালা। ধৈর্য্য ধারন করে আল্লাহর উপর ভরসা করতে পারলে কয়েকগুন বরকত দিয়ে তিনি তা পূরণ করে দিতে পারেন। তিনি সব সময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে থেকে ক্ষতি পূষিয়ে পুনরায় ব্যবসা শুরু করার ক্ষেত্রে সকল ধরনের সহযোগিতা করতে স্থানীয় জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের নিদের্শনা প্রদান করেন। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় অসহায়, বিপদগ্রস্থ মানুষের পাশে দাড়িয়েছে। সাধ্য মত সহযোগিতা করেছে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। তিনি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাড়াতে সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। ওই সময়ে তার সাথে আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম, কালাইয়া ইউনিয়ন জামায়াতের আমীর শাহজাহান সহ ছাত্রশিবিরের নেতাকর্মীরা।