বাউফলে অবৈধ ট্রলি বন্ধের দাবিতে মানববন্ধন

কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার ১নং কাছিপাড়া ইউনিয়নে অবৈধ ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিল্পি বেগম(৩৮) নামে এক গৃহবধু মৃত্যুর ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

(২০ মার্চ) রোববার উপজেলার কাছিপাড়া ইউনিয়নে কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজ, কাছিপাড়া চৌমুহনী বাজার সড়ক, আনারকলি মাধ্যমিক বিদ্যালয় ও পূর্ব কাছিপাড়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসার সামনে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত পৃথক পৃথক ভাবে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা লাইসেন্সবিহীন ও মাদকসেবী ড্রাইভারের হাতে গাড়ি চালাতে না দেওয়া, বেপরোয়া ভাবে গাড়ি চলাচল বন্ধ করা এবং অবৈধ যান্ত্রিক ট্রলি রাত ৮ থেকে ভোর ৪ পর্যন্ত চালানোর দাবী সমূহ সংশ্লিষ্ট উর্ধধতন কর্তৃপক্ষকে বাস্তবায়নের জন্য জোর দাবী জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, আনার কলি মাধ্যামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম, পূর্ব কাছিপাড়া দারুসুন্নাত দাখিল মাদ্রাসার সুপার আ,খ,ম শহিদুল ইসলাম,কাছিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো.বাবুল আক্তার, কাছিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহরাব হোসেন হাওলাদার,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার,ছাত্র নেতা রাহাত হাসান ও ব্যাবসায়ী রাজিব সহ প্রমূখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে স্কুল,কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেনী পেশার সহ¯্রাধীক মানুষ অংশগ্রহন করেন।

উল্লেখ্য, গত শুক্রবার সকাল ৯ঃ৪০ মিনিটের দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কাছিপাড়া -বাহেরচর মেইন সড়কের মধ্যস্থানে সামসুল হক মেম্বার এর বাড়ির সামনে অটোরিকশা ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায় শিল্পী বেগম নামের ওই গৃহ বধূ। এছাড়া গত ২১ জানুয়ারি কাছিপাড়া চৌমুহনী বাজারে ঘাতক ট্রলির ধাক্কায় শাহজাহান হাওলাদার নামে এক কৃষক এবং ২০২০ সালের ১২ সেপ্টেম্বর মোটরসাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে কাছিপাড়া আব্দুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।