কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার বাউফল উপজেলা আওয়ামীলীগের বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। ২১.০৭.১৮ ইং তারিখ রোজ শনিবার সকাল ১১.০০টায় মুক্তিযোদ্ধা অডিটিরিয়ামে যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এমপি। বিশেষ অতিথি ছিলেন বাউফল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার। সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক। মুক্তিযোদ্ধা কমান্ডার শাসমুল আলম মিয়া। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মোসাররফ হোসেন খান। জেলা পরিষদের সদস্য ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মো: হারুন অর রশীদ খান। সভায় বক্তব্য রাখেন, চীফ হুইপ এর সহধর্মনী মিসেস দেলোয়ারা সুলতানা ফিরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোতালেব হাওলাদার, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চীফ হুইপ এর একান্ত সচিব আনিচুর রহমান, নাজিরপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাংগঠনিকসম্পাদক ইব্রাহিমফারুক। আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন অর-রশিদ খান,যুবলীগের সাংগটনিক সম্পাদক ইব্রাহিম খলিল, সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক রিয়াজুর রহমান, ছাত্রলীগের সভাপতি মাহামুদুল হাসান রুবেল প্রমুখ।


