কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় আওয়ামী মোটর চালক লীগ বাউফল ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন করেন উপজেলা শাখা মোটর চালক লীগ সভাপতি আবদুল জলিল হাওলাদার।
১৫ মার্চ শুক্রবার মাগরিব বাদ বিলবিলাস বন্দর ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আবদুল মোতালেব মোল্লা। বিশেষ অতিথি ছিলেণ, উপজেলা আওয়ামী মোটর চালক লীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মনজু। কোষাধক্ষ এসএম আলমগীর সুমন। বক্তব্য রাখেন, খান মো: মহীউদ্দিন, মো: হাবিবুল্লাহ প্রমুখ। এ সময় দোয়া ও মিলাদ আওয়ামী মোটর চালক লীগ সংগঠন প্রতিষ্ঠার প্রেক্ষাপট, সংগঠনের কার্যাবলী, চালক নিয়ম নীতিমালা প্রভৃতি বিষয় আলোচনা হয়


