কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফলে বর্নাঢ্য আনন্দ রালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। রবিবার দিবসটি উপলক্ষে বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় জনতা ভবন থেকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহণে বিশাল এক আনন্দ র্যালি বের হয়ে বাউফল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়ে বেলা ১২ টায় জনতা ভবনে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সামসুল আলম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


