কহিনুর বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন জোমাদ্দার এ অভিযোগ করেন । অভিযোগ সুত্রে জানাগেছে,ধানদী গ্রামের স্থায়ী বাসিন্দা মৃত মোখলেছুর রহমান জোমাদ্দারের ছেল মো. আলতাফ জোমাদ্দারের সাথে একই এলাকার মৃত আলী আহম্মদের দুই ছেলে মো:নাসির মৃধা ও মহসিন মৃধা গংদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জেরে পটুয়াখালী কোর্ট একটি দেওয়ানী মামলা হয়। ঘটনার দিন ০৩/০৬/২২ তারিখ দিবাগত রাতে মো:আলতাফ জোমাদ্দারের পৈত্রিক ও কবলা সূত্রের জমি জোড় করে ভবন নির্মানের জন্য কাজ শুরু করে। এসময় আলতাফ জোমাদ্দার ভবন নির্মাণে বাধা দিতে গেলে মহসিন মৃধা ক্ষিপ্ত হয়ে রামদা ও লাঠি সোটা নিয়ে তেরে আসলে আলতাফ জোমাদ্দার দৌড়ে গিয়ে তার ঘরে আশ্রয় নেয়।
উল্লেখ্য সংশ্লিষ্ট জমির নামে এক তরফা রায় এনে ২৬/৬/১৯৯৩ইং তারিখ ডিগ্রি হয় এবং ১৯৯৪ই তে নামজাড়ি হয়, ২০০৭ সালে ইসমাইল মৃধা এবং নাসির মৃধা সমস্ত জমি কবলা দেয় যার খতিয়ান নং ৪৭৪ দাগ নং ১৩৭৮,১১৯৩,১২১৫,১২০৭। ইসমাইল মৃধা মোখলেছ জোমাদ্দারেরর নামে ১/১/২০১৩ইং তে ডিগ্রি করে দেয়। পরে ১০/০৪/২০১৩ ইং তে খারিজ করে ১৭/৩৩ বিবাদী বানাইয়া ডিগ্রি দেখায় যার আদেশ নং ৪৭৮(১) এরপর ৯৩/৯৮ তে আলতাফ জোমাদ্দারের নামে রায় দেয়।
আলতাফ জোমাদ্দার বলেন এ জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সাথে বিরোধ চলছে আমার পিতা মৃত মোখলেছ জোমাদ্দার বিরোধীয় সম্পত্তি নিয়া দেওয়ানী ১১৫/১৩ মামলা দায়ের করেন এবং আদালতের নির্দেশে থানা পুলিশ ১৪৪/১৪৫ ধারায় নোটিশ জারী করেন। বিবাদীরা নোটিশ পেয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কাজ শুরু করলে আবার উক্ত জমিতে ১১৫/১৩ মামলায় স্থগিত জারি হয়।
এঘটনায় আদালতের নিষেধাজ্ঞার উপর ভিত্তি করে ০৫/০৬/২২ তারিখ মো.আলতাফ জোমাদ্দার বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এঘটনায় বাউফল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো.আল মামুন বলেন, এ বিষয় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


