কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ২১শে ফেব্রæয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটের সময় বাউফল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা শহীদের অমর স্মৃতির প্রতি ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিজুস চন্দ্র দে ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এরপর বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমানসহ বাউফল পুলিশ কর্মকর্তা ও সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন করেন বাউফল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাউফল উপজেলা আওয়ামীলীগ সহযোগী সংগঠন ও বাউফল প্রেসক্লাসহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।
অপর দিকে কাক ডাকা ভোরে বাউফল উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে’র নেতৃত্বে প্রভাতফেরি বের হয়। ফেরিটি উপজেলা চত্তর থেকে বের হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এতে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও বিভিন্ন প্রাথমিক ,মাধ্যমিক, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
দিনটি উপলক্ষে উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান , সরকারি-বেসকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত করে রাখা হয়।


