বাউফলে আরটিভির পরিচালক এক হতদরিদ্রকে ২৫ হাজার টাকা প্রদান করেন

কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার হতদরিদ্র আমেনা বেগমকে (৬৫) অর্থ সহায়তা প্রদান করেছেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও আরটিভির পরিচালক ফিরোজ আলম ।
০৪,১০,২২ইং তারিখ রোজ মঙ্গলবার  বিকাল ৫টার দিকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন আমেনা বেগমের কাছে এ অর্থ পৌঁছে দেন ওই মার্কন্টাইল ব্যাংক বাউফলের ১০নং কালাইয়া ইউনিয়নের কালাইয়া বন্দর শাখার ব্যবস্থাপক মোঃ আল মামুন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাকিবুল ইসলাম|
উল্লেখ্য, মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে নীজ বাড়িতে আমেনা বেগম পা ফসকে পরে যায়। এতে তার ডান পায়ের উপরের অংশ দুই টুকরা হয়ে যায়। তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে  নিয়ে আসা হলে জরুরী বিভাগের চিকিৎসক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। কিন্তু টাকা না থাকায় তাকে বরিশাল নেয়া সম্ভব হচ্ছিলনা। এ খবর পেয়ে মার্কেন্টাইল ব্যাংকের ভাইসচেয়ারম্যান ও আরটিভির পরিচালক ফিরোজ আলম তার চিকিৎসার জন্য নগদ ২৫ হাজার টাকা পাঠিয়ে দেন।