কহিনুর বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১৪ নং নওমালা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ইউপি মেম্বর পদে উপ-নির্বাচনে সদ্য প্রায়ত ইউপি সদস্য মোঃ রফিকুল ইসলামের স্ত্রী মোসা. লাইজু বেগম নির্বাচিত হয়েছেন। ২৫.০৭.১৮ ইং তারিখ রোজ বুধবার এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল নওমালা ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলামের মৃতজনিত কারণে শুন্য হওয়া পদে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কালাম সর্দার তালা প্রতীক, খায়রুল সর্দার আপেল প্রতীক,শাহ আলম জোম্মাদার মোড়গ প্রতীক ও প্রায়ত ইউপি সদস্য রফিকুল ইসলামের স্ত্রী লাইজু বেগম ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করেছেন। মধ্য নওমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ২ হাজার ৭৪ জন ভোটারের মধ্যে ১ হাজার ৩১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিজয়ী প্রার্থী লাইজু বেগম পেয়েছেন ৬শ ৯৭ ভোট। তাঁর নিকটতম প্রার্থী কালাম সর্দার পেয়েছেন ৫শ ২০ভোট।
প্রিজাইডিং অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিয়াজুল ইসলাম জানান,সকাল ৮ ঘটিকায় ৬ নং ওয়ার্ডে নির্বাচন শুরু হয়। মধ্য নওমালা সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত ৬ টি বুথের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। মহিলা ভোটার উপস্থিতি সংখ্যা বেশি। ভোটার নিরাপত্তা ও নিরপেক্ষ ভাবে ভোট প্রদানের জন্য পর্যাপ্ত পরিমান আইন শৃংখলা বাহিনী উপস্থিত ছিল।


