বাউফলে ইউপি নির্বাচনে দলের মনোনীত প্রার্থী নৌকা মার্কার পক্ষে কাজ করতে হবে

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ঃ আ স ম ফিরোজএমপি সাবেক চিফ হুইপ সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি মহান জাতীয় সংসদ ও বাউফল উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপি বলেছেন আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাদেরকে মনোনয়ন দিবে তাদের পক্ষেই ঐক্যবদ্ধ ভাবে সকল নেতাকর্মীদের কাজ করতে হবে।

দলের মধ্যে একাধিক প্রার্থী থাকবে কিন্ত সবাইকে মনোয়ন দেওয়া যাবেনা। রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্ত প্রতিহিংসা নয়। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তিরা নির্বাচন বানচাল করতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরো বলেন, বাউফলে কিছু জামাত-বিএনপি নামধারী আ’মীলীগ আছে তাদেরকে বয়কট করতে হবে। তারা দল করে না তারা জামাত-বিএনপিকে প্রতিষ্ঠিত করতেছেন। শান্ত বাউফলকে অশান্ত করতেছে।

দলের সিদ্ধান্ত ছাড়া যারা মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করবে তাদের বিরুদ্ধে দলের বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। দলীয় সিদ্ধান্ত মেতাবেক সৎ ও যোগ্য লোকদেরকে চেয়ারম্যান পদে মনোয়ন দেওয়া হবে। আজ মঙ্গলবার সকালে বাউফল আ’মীলীগ দলীয় কার্যালয় জনতা ভবনে কেন্দ্রীয় আওয়ামীলীগের সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা রেজুলেশন আকারে কেন্দ্রে পাঠানোর লক্ষে উপজেলায় প্রথম ধাপের নির্বচনে কাছিপাড়া,কালিশুরি, কেশবপুর, ধূলিয়া,বগা,কনকদিয়া,আদাবড়িয়া,কালাইয়া ও চন্দ্রদ্বীপ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় নেতা কর্মীদের নিয়ে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

দিনব্যাপী বিশেষ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন,উপজেলা আ’মীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা রেচয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোতালেব হাওলাদার,আ’মীলীগের সহ:সভাপতি ও ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন খান,মহিলা আ’মীলীগের নেত্রী ও মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু,এমপি আ স ম ফিরোজ একান্ত সহকারি আনিচুর রহমান,আ’মীলীগের সহ:সভাপতি বীর মুক্তিযোদ্ধা সামসুল আলম মিয়া,সহ:সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরমোহাম্মদ মিয়া,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগন, উপজেলা আ’মীলীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।