কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বাউফল পৌর সভায় ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৪মে) বিকাল সাড়ে তিনটার দিকে বাউফল পৌরসভার সামনে থেকে আসলাম চৌকিদার (২৮) ও পলাশ (৩০) নামে দু‘জনকে গ্রেফতার করা হয়।
একাধিক সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল পৌরসভার সামনে থেকে আসলাম চৌকিদার (২৮) ও পলাশ (৩০) কে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে বাউফল থানা পুলিশ। এদের মধ্যে আসলাম চৌকিদার পেশায় ইয়াবা ব্যবসায়ী ও পলাশ ভাড়ায় মটর সাইকেল চালক। অভিযানটি পরিচালনা করেন বাউফল থানার এস.আই মো. সাইফুল ইসলাম, এ.এস. আই রফিক ও সুমনের একটি টিম।
সূত্রে আরো জানা যায়, আসলাম দীর্ঘদিন যাবৎ বাউফল পৌর এলাকাসহ বাউফলের বিভিন্ন স্থানে মাদকসহ বিভিন্ন আপরাধ মূলক কাজের সাথে জড়িত। এর পূর্বে ও আসলাম একাদিকবার মাদকসহ তাকে আটক করা হয়।
বাউফল থানা ওসি (তদন্ত) আল মামুন জানান, আসলাম চৌকিদার ও পলাশ নামে দুই যুবককে ১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সব সময় অব্যহত আছে।


