বাউফলে ঈদের ছুটিতে জোড়া খুনসহ মৃত্যু-৭

কহিনুর বাউফল ( পটুয়াখালী ) সংবাদদাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ঈদুল আযহার ৩ দিনের ছুটিতে জোড়াখুনসহ ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুন ২,পানিতে ডুবে-৩, গলা ফাশ ১ এবং সড়ক দুঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের।

ঈদের ছুটি বাউফলে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে একাধিক সূত্রে প্রাপ্তি তথ্য হচ্ছে, বাউফলের ৩নং কেশবপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন পিকু ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাবলু এই দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রাকিব উদ্দিন রুমন তালুকদার (৩৩) এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য ঈশাদ তালুকদার (২৪) নিহত হয়েছে।

স্থানীয়রা জানান, বাউফলের কেশবপুর বাজারে রবিবার সন্ধ্যা ৭ টায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রæপের মধ্যে এ সংঘর্ষে ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় রুমন তালুকদার ও ঈশাদ তালুকদারকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরন করেন।

এদিকে জোড়া খুনের ঘটনার সাথে জড়িতের অভিযোগে দুই নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুলের ভাই নুর কেশবপুরে বাড়ীর সামনে রক্ষিত মাইক্রোবাস পুড়িয়ে দেয়া হয়। নিহত দু’জনের লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। এদিকে এ ঘটনায় পুলিশ এগারজনকে ইতোমধ্যে আটক করেছেন বলে জানিয়েছেন বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন। আটককৃতরা হচ্ছেন জিহাদ হাসান (১৭) মো: নাইম (১৮) রাসেদ (১৮) নুর ইসলাম(৩৮) সাব্বির(১৫) রাসেল হাওলাদার (৩২) কাওসার আকন (১৮) আবু তাহের (৫০) সাইম (১৪)।

অপরদিকে উপজেলার বাউফল টু বগা হাইওয়ে সড়কের আফছের গ্রেজ ও মৃধা বাড়ী সড়কের মাঝ এলাকায় মটর সাইকেল দূর্ঘটনায় ভববতি রানী (৬৫) নামের এক বৃদ্ধা মারা গেছেন। সোমবার সকাল এ ঘটনা ঘটেছে। তার স্বামীর নাম মৃত ভুবন বৈরাগী। বাউফল সদর ইউপির গোসিঙ্গা গ্রামে তার বাড়ি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় ভববতি রানী সড়কের এক পাশ থেকে অপর পাশে যাওয়ার সময় একটি চলন্ত মটর সাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। স্থানীয় লোকজন মটর সাইকেলটি আটক করলেও চালকে আটক করতে পারেনি সে পালিয়ে যায়।

অন্যদিকে রুবীনা আক্তার (২৫) নামে এক তরুনী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার ধানদী গ্রামের মৃত. শাহজাহান ব্যাপারীর মেয়ে। সোমবার ৩ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রতিবেশিরা জানান, প্রেমের সম্পর্কে পাশের গলাচিপা উপজেলার এক তরুনের সঙ্গে বিয়ের কথাবার্তা চলছিল তার। বিয়েতে ছেলে পক্ষ নগদ তিন লক্ষ টাকা যৌতুক দাবি করলে তা দিতে অস্বীকার করে রুবিনার পরিবার। এ নিয়ে বিরুপ কথাবার্তা হয় পরিবারের লোকজনের মধ্যে। সকালে সবার অগোচরে বসতঘরের পেছনের বারান্দায় আঁড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। স্থানীয় একটি মাদ্রাসা থেকে ফাজিল পাশ করে রুবিনা।

সেই সাথে বাউফলে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন বোনের করুন মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কালাইয়া ইউপির কর্পূরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।জানা গেছে, কালাইয়া কর্পুরকাঠি গ্রামের মোকলেচুর রহমানের দুই কন্যা মাহফুজা (১৫), মরিয়াম (১৪) এবং মোকলেচের ছোট ভাই রাজ্জাকের কন্যা মারিয়া (১১) দুপুর দুইটার দিকে গোসল করতে পুকুরে যায়। কিন্তু গোসল করে ফিরে না আসায় বাড়ীর লোকজন তাদের খুঁজতে থাকে।

ওই সময় পরিবারের লোকজন হয়তো কোথায়ও ঘুরতে গেছে বলে ধারনা করে। কিন্তু বেলা শেষে ঘরে ফিরে না আসায় তারা খোঁজাখুজি শুরু করে। সন্ধ্যার সময় বাড়ির লোকজন পুকুর পাড়ে জামাকাপড় ও জুতা দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। পরে বাড়ির লোকজন পুকুরে নেমে খোজাখুঁজি করে তিন বোনের মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। তারা কেউ সাঁতার কাটতে জানতোনা বলে পরিবার জানায়। মরিয়াম ও মারিয়া কালাইয়া রাব্বানিয়া ফাজিল মাদ্রাসার ১০ম ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষাথী এবং মাহফুজা কর্পূরকাঠী মানছরিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেনীর ছাত্রী। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে
————।