বাউফলে উপজেলা পরিষদ কমপ্লেক্স ও হল রুম ভবনের শুভ  উদ্বোধন

কহিনুর বাউফল পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলা পরিষদ কমপ্লেক্সের নবনির্মিত  ভবন  ও  উপজেলা পরিষদ হল রুম উদ্বোধন করা হয়েছে। ২২.০৫.২৩ইং তারিখ রোজ সোমবার বিকাল ৪ টায় সাবেক চিফহুইপ ও সরকারি প্রতিস্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্দ্বা আ স ম ফিরোজ এম পি ভবনটির উদ্বোধন করেন।
৭ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৫ শত ৭৫ টাকা ব্যায়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন নির্মান করা হয়। এ কে মা ( জেভি) নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ভবনটি নির্মাণ করেন।
উপজেলা নির্বাহি অফিসার মোঃ আল আমিন এর সভাপতিত্বে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ বাইজুদুর রহমান, বাউফল থানার ওসি মোঃ আরিচুল হক, ভাইসচেয়ারম্যান মোসারেফ হোসেন খান,মহিলা ভাইসচেয়ারম্যান মোসাঃমরিয়াম বেগম নিসু, নওমালার ইউপির চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক, সাবেক মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ শামসুল আলম মিয়া প্রমূখ।