বাউফলে উপজেলা বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলা বিএনপি ও পৌর শাখা বিএনপির আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।২৯.০৩.২২ইং তারিখ রোজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে বাউফল হাসপাতাল রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শাহজাদা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মোঃ মুনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আলহাজ্জ আ: রশিদ চুন্নু মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব ¯েœহাংসু কুট্রি সরকার।

উপজেলা বিএনপির সদস্য সচিব অলিয়ার রহমান এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ ফিরোজ,সাবেক ধুলিয়া ইউপি চেযারম্যান ও বাউফল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আলহাজ্জ আব্দুর জব্বার মৃধা,সাবেক কেশবপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ তসলিম তালুকদার,আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক মোঃ ইউনুছ মৃধা,উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম জসিম,সদস্য সচিব মোঃ বশির প াইত,সেচ্ছাসেবক দলের উপজেলা আহবায়ক মোঃ খলিলুর রহমান,সদস্য সচিব মোঃ তারেক শিকদার,শ্রমিক দলের আহবায়ক হাসান মাহমুদ মনজু,ছাএদলের আহবায়ক মোঃ মুজাহিদ, সদস্য সচিব মিজানুর রহমান,উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় জেলা ও উপজেলা বিএনপি’র সহযোগী সংগঠনের সকল আহবায়ক কমিটির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।