কহিনুর বাউফল (পটুয়াখালী ) সংবাদদাতা ঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় দ্বাদশ শ্রেনীর এক কলেজ ছাত্রী বাসার ছাদ থেকে ঝাঁপ দিয়ে নিচে পরে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া আটটার দিকে পৌর শহরের পাবলিক মাঠ এলাকায় ওই ঘটনা ঘটেছে। স্বজনরা তাকে উদ্ধার করে বাউফল হাসপাতালে ভর্তী করেছে।
স্থানীয়রা জানায়, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সীথি আক্তার (১৯)। সে বিভিন্ন সময় একাধীক ছেলেদের সাথে প্রেমের ফাঁদে জড়িয়ে পরে। ওই ঘটনাকে কেন্দ্র করে তার মা গোলাপী বেগম তাকে সংযত হওয়ার জন্য বলেন।
ঘটনার রাতে প্রতিবাসী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবুল কালামের ছেলে জিয়া ও নাজিরপুর ইউপির মাইনুল ইসলাম নামে দুই ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা হয়। ওই সময় স্বজনদের সাথে তার বাক বিতন্ডা হয়। রাত সোয়া আটটার দিকে অভিমান করে তৃতীয় তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে সামনের রাস্তায় পরে। ওই সময় স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে আশংকাজনক অবস্থায় বাউফল হাসপাতালে ভর্তী করেন। জরুরী বিভাগের ডাক্তার তানভির হোসেন জানান, শরীরের বেশকিছু অংশে ক্ষতের সৃষ্টি হওয়ায় তাকে হাসাতালে ভর্তী দেয়া হয়েছে,
তার অবস্থা এখন কিছুটা উন্নতির পথে। পৌর শহরের ৭নং ওয়ার্ড পাবলিক মাঠ এলাকার বাসিন্দা যুবলীগ নেতা ইব্রাহিম খলিলের বড় ভাই আনোয়ার হোসেনের কন্যা সীথি আক্তারের গ্রামের বাড়ি গলাচিপা উপজেলার চর কপালপাড়া গ্রামে।


