বাউফলে এক নারীকে পিটিয়ে ও কুপিয়ে জখম

কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ জমিসংক্রান্ত বিরোধের জেরে পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সাবিনা ইয়াসমিন (৩৫)নামে এক নারীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে তারই বড় ভাসুর ও মেঝ ভাসুরের স্ত্রী। ১৫অক্টোবর রোজ সোমবার বাউফল উপজেলার সকালে সদও ১২ নং বাউফল ইউনিয়নের বিলবিলাস গ্রামে এ ঘটনা ঘটে।আহতের স্বামী সফিকুল ইসলাম জানান, তাঁর বাবা আঃ রাজ্জাক সরদার ও দাদী এনছান বিবি তাঁর স্ত্রীর নামে ৫০ শতাংশ জমি লিখে দেয়। ২ বছর আগে তাঁর বাবা মৃত্যুবরন করলে ওই জমি তাঁর ভাইয়েরা ফেরত চায়। এ নিয়ে তাদের সঙ্গে প্রায়ই ঝগড়া হত।

১৫অক্টোবর রোজ সোমবার সকালে তাঁর বড় ভাই মফিজুর রহমান ওই জমি ২/১ দিনের মধ্যে লিখে দিতে হবে বলে হুমকি দেয় সাবিনাকে । এ নিয়ে সাবিনা ও মফিজের মধ্যে কথার কাটাকাটি হয়। এ খবর পেয়ে তাঁর বড় ভাইয়ের মেয়ে আখি ও মেঝ ভাই রফিকের স্ত্রী ফজিলাতুন নেছা এগিয়ে আসে। এক পর্যায় মফিজ ও তার মেয়ে আখি এবং ফজিলাতুন নেছা তাঁর স্ত্রী সাবিনার ওপর হামলা চালায়। এ সময়ে লোহার রড দিয়ে পিটিয়ে ও দাঁ দিয়ে কুপিয়ে জখম করে সাবিনাকে। পরে তাঁর স্বজনেরা সাবিনাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকোস ভর্তি করেন। পারিবারিক প্রয়োজনে হামলার সময়ে বাড়ীতে ছিলেন না সে।বাউফল থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।