বাউফলে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, আটক-১ !

কহিনুর বাউফল (পটুয়াখালী ) সংবাদদাতা ঃ পটুয়াখালী জেলার বাউফলে স্কুল ছাত্রের হাতে কলেজ ছাত্র খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার কালীশুরী ইউনিয়নের শিবপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত কলেজ ছাত্রের নাম রেদোয়ান সিকদার (১৯)।

রেদোয়ান উপজেলার কালিশুরী ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র ও নুরুল ইসলাম সিকদারের ছেলে। এ সময় গুরুতর আহত হয় রেদোয়ানের ওপর দুই ভাই নবম শ্রেণির ছাত্র আব্দুল্লাহ্ সিকদার ও মাদ্রাসা ৬ষ্ট শ্রেণির ছাত্র ফয়সাল সিকদার (১২)।

অভিযুক্ত স্কুল ছাত্রের নাম ইমরান খাঁন। ইমরান কালিশুরী এস এ ইনষ্টিটিউশন বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও একই গ্রামের আলম খানের ছেলে। এ ঘটনায় আজ রবিবার সকালে অভিযুক্ত ইমরানের মা সাহিদা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত রেদোয়ানের ভাবি রেশমা বেগম (২৫) জানান, গত শবেবরাতের দিনে ৯ এপ্রিল বাড়ির একই উঠানে কম্বল রৌদ্র দেওয়াকে কেন্দ্র করে ইমরানের মা সাহিদা বেগমের (৩৫) এর সাথে তার ঝগড়া হয়। এক পর্যায়ে ইমরান ও রোদোয়ান ঝগড়ায় জড়িয়ে পড়ে।

শনিবার রেদায়ানের সাথে একই কক্ষে ঘুমিয়ে ছিল অপর দুই ভাই আব্দুল্লাহ্ ও ফয়সাল। পূর্বের জের ধরে রাত আড়াইটার দিকে ইমরান ধারালো অ¯্র নিয়ে ঘরে ঢুকে রেদোয়নকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় পাশে ওপর দুই ভাই চিৎকার করলে তাদেরকেও কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাদেরকে গুরুতর আহত অবস্থায় ওই রাতেই উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেদোয়ানকে মৃত ঘোষনা করেন। এবং প্রথমিক চিকিৎসা শেষে আব্দুল্লাহ্ ও ফয়সালকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ প্রেরন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, অতিরিক্ত রক্ত ক্ষরনের কারনে রেদোয়ানের মৃত্যু হয়েছে।

সহকারী পুলিশ সুপার ফারুক হোসেন জানান, এ ঘটনার সাথে জরিত ইমরানের মা অভিযুক্ত শাহিদা বেগমকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।