কহিনুর বাউফল(পটুয়াখালী) সংবাদ দাতা ঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালীর বাউফলে স্থানীয় জাহাঙ্গীর কনভেনশন সেন্টারে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ কৃষকলীগ বাউফল উপজেলা শাখা, আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা। উপজেলা কৃষকলীগ সভাপতি নজরুল ইসলাম রাসেল’র সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষকলীগ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ গাজী মোঃ জসিম উদ্দিন, কৃষকলীগ পটুয়াখালী জেলা শাখার যুগ্ম সম্পাদক আঃ মান্নান, বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, বঙ্গবন্ধু সংহতি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন তালুকদার ও বাউফল উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক প্রমুখ। আলোচনা সভা শেষে আওয়ামী ও সহযোগী সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়।


