কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ পটুয়াখালীর বাউফলে সকল শ্রেনী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ আ,স,ম,ফিরোজ।২৫ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল ৮.৩০ মিনিটে বাউফল উপজেলার ০৯ নং নিিজরপুর তাতেরকাঠি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে শুরু হওয়া মত বিনিময় সভা চলে বিকাল ৬.০০ টা পর্যন্ত। সভায় নাজিরপুর ইউনিয়নের সকল প্রকার যানবাহন মালিক ও চালক,বর্তমান ও সাবেক ইউনিয়ন পরিষদবর্গ, মসজিদের ইমাম-মুয়াজ্জিন,গ্রাম পুলিশ,দফাদার,আনসার ভিডিপি,অবসরপ্রাপ্ত সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, বাজার ব্যাবসায়ী,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় চীফ হুইপ তাদের কাছ থেকে প্রাপ্তি ও প্রত্যাশা ভিত্তিক মুক্ত মতামত ধৈর্য্য সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ইউপি চেয়ারম্যান ইব্রহিম ফারুক এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দে,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান,সাবেক মুক্তিযোদ্দ্বা কমানাডার ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুআলম মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আঃ মোতালেব হাওলাদার,অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান,উপজেলা সেচ্ছাসেবকলীক ও পটুয়াখালী জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ খান প্রমূখ। এছাড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। ব্যতিক্রমী এ মতবিনিময় সভা ধারাবাহিক ভাবে উপজেলার ১৫ টি ইউনিয়নে চলবে। ২২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত নিজ নির্বাচনী এলাকা সফরকালে তিনি ০৩ টি ইউনিয়নে এ মত বিনিময় সভা করবেন। ইতিপূর্বে বেশ কয়েকটি ইউনিয়নে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


