কহিনুর বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জাকির খান (২৮) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। আহত যুবককে বাউফল হাসপাতালে ভর্তি করে। সোমবাবার দুুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ১১নং দাশপাড়া ইউনিয়নের পশ্চিম খেজুরবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, খেজুরবাড়িয়া গ্রামের মৃত দেরাজ খানের ছেলে জাকির খান এর সাথে একই এলাকার হাশেম খান গংদের দীর্ঘ দিন ধরে পৈতৃক সম্পত্তির ভোগ-দখল নিয়ে বিরোধ চলে আসছিল।
ঘটনার দিন দুপরে জাকির খান বিরোধীয় জমির পুকুর থেকে মাছ ধরতে যায়। এ সময় প্রতিপক্ষ হাশেম খান(৫০) ও তার ছেলে জাফর ও হাসানসহ ১০/১২ জন এসে নিজের দাবী করে বাধা দেয়। এ নিয়ে উভয়ের মধ্যে তর্ক বির্তকের এক পর্যায়ে প্রতিপক্ষ হাশেম খান গংদের লোকজন জাকির খানকে পিটিয়ে ও কুফিয়ে জখম করে। পরে স্থানীয়রা জাকির খানকে উদ্ধার করে বাউফল পাতালে ভর্তি করে। এঘটনায় জাকির খান বাদী হয়ে অজ্ঞাতানামাসহ ১১ জনকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করেন মামলা নং-০৭/১৪/০৩/২২। সোমবার রাতে জাফর খানকে গ্রেফতার করে বাউফল থানায় পুলিশ।
এবিষয় বাউফল থানা অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন বলেন; এঘটনায় মামলা হয়েছে। জাফর খান নামে একজনকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার সকালে পটুয়াখালী কোর্টে সোর্পদ করা হয়েছে।


