বাউফলে ট্রলির চাপায় কলেজ ছাত্র জাহিদুল হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

কহিনুর বাউফল পটুয়াখালী সংবাদ দাতা ঃ পটুয়াখালী জেলার বাউফলে অবৈধ মরণ ঘাতক (ট্রলি/মাহিন্দ্র) বন্ধের দাবী ও কলেজ ছাত্র জাহিদুল হত্যার বিচারের দাবীতে মনববন্ধন করেছেন কাছিপাড়া ইউনিয়নের ছাত্র-ছাত্রী ,শিক্ষক ও কর্মচারীসহ এলাকার জনগণ। ১৮ মার্চ সোমবার বেলা ১১ টায় বাউফলের কাছিপাড়া বাজারে এ মানববন্ধন করা হয়। ঘন্টাব্যাপী মানবন্ধনের সময় কাছিপাড়া থেকে কালিশুরী, কনকদিয়া, বগা এবং বাউফল সদরের সাথে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধনে বক্তব্য রাখেন, কাছিপাড়া আঃ রশিদ মিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক শহীদুল ইসলাম ও অধ্যাপক বাবুল আক্তার প্রমূখ।

উল্লেখ্য, ১৬ মার্চ শনিবার সকাল ১০টা দিকে উপজেলার বগা-কাছিপাড়া সড়কের কাছিপাড়া বাজারে মৃধাবড়ি এলাকায় মোটর সাইকেল ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় মোটর সাইকেলের অন্য আরোহী আল-আমিন নামের এক যুবক গুরুতর আহত হয়। নিহত জাহিদুল কাছিপাড়া ডিগ্রী কলেজের ২য় বর্ষের ছাত্র এবং কাছিপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ছালাম মৃধার ছেলে। শনিবার উপজেলার কাছিপাড়া বাজারের দক্ষিন দিক থেকে উত্তর দিকে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিল জাহিদুল। মোটরসাইকেলটি মৃধাবাড়ি এলাকায় পৌঁছালে দ্রæত বেগে ছুটে আসা একটি ট্রলির সাথে মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারায় জাহিদুল। গুরুতর আহত অবস্থায় আল আমিনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।